1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা-গাজীীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: সমবায়ীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  জামালপুরে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২৩ সদস্যের মাঝে ১৮ লাখ টাকার ঋণ বিতরণ-গাজীপুর সংবাদ  পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ 

ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০ জন, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে অটোরিকশাকে রাস্তার পাশে দাঁড় করানো-কে কেন্দ্র করে উপজেলার নোয়ারাই ও ঠেংগারগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ ব্যাক্তি আহত হয়েছে।

জানা যায়, লাফার্জ-হোলসিম কোম্পানীর সামনের রাস্তার মেরামতের কাজ চলাকালিন অবস্থায় শনিবার বিকেলে ঠেংগারগাও গ্রামের অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া বিপদ জনক ভাবে গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখলে রাস্তা মেরামত কাজে কর্তব্যরত নোয়ারাই গ্রামের ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার সাথে উজ্জল মিয়ার কথা কাটাকাটি হয়।

কিছু ক্ষণ পর উজ্জ্বল মিয়া তার দলবল সহ ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার উপর আকস্মিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। এই ঘটনার জের ধরে সোমবার সকালে নোয়ারাই ও ঠেংগার গাও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।

দু’ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়।

সংঘর্ষে গুরুতর আহত ইমন (২৬), মরম আলী (৬২), আবুল হোসেন, ( ২৭), ওলি আহমেদ (২৬), সায়মন ( ২২), ইউসুফ (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্হানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com