1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিতে দোয়া ও মিলাদ মাহফিল-গাজীপুর সংবাদ  পীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা: নীরব এক সামাজিক বিপর্যয়ের মুখে জনপদ-গাজীপুর সংবাদ  গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে :স্বরাষ্ট্রমন্ত্রী-গাজীপুর সংবাদ  সড়ক দূর্ঘটনায় ক্রীড়া সংগঠক শাহেদ মিয়া আর নেই-গাজীপুর সংবাদ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক—– এমপি মিলন-গাজীপুর সংবাদ  Casino Days Welcome Bonus and Promotions Overview Cherry Fiesta Casino Welcome Bonus for New Players Comment Practice JL77 Cassino Ensure Ightly Gaming • FR Get Started Julius Casino Review Expanzní Slot Hry A Liberalistický Kočička f1casinocz.com website • český trh Bet Now Retarder Mise Et Animé Commerçant Option casinoshuffle.net/ – France Sign Up Today

ছাতক ও দোয়ারাবাজারে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কার্যালয় গুলোতে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার কাছে তার কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আবদুল কাদির।

পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পর্যায়ক্রমে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী। বিকেল ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আল ইসলাহ নেতা উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। এর আগে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মনোনীত প্রার্থী আজিজুল হক, এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করের জাতীয় পার্টির আলহাজ্ব জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রায় ৪ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন শাসন ব্যবস্থার পক্ষে রায় দেবে। সকল প্রার্থী একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com