1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

আইসিসিইএসের মেম্বারদের জন্য ইআরডির জলবায়ু অর্থায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

বাংলাদেশ প্রেক্ষাপটে যুবদের জলবায়ু অর্থায়ন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “ফান্ডামেন্টালস অফ ক্লাইমেট ফাইনান্স ফর ইয়ুথ ইন দ্য বাংলাদেশ কনটেক্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ৪ জানুয়ারি,২০২৬ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও প্র্যাকটিক্যাল একশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ কর্মসূচিতে ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেইঞ্জ, এনভায়রনমেন্ট এন্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)-এর তরুণ সদস্যরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটির মূল লক্ষ্য হলো বাংলাদেশ প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন বিষয়ে যুবসমাজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ইআরডি-এর অতিরিক্ত সচিব এ. কে. এম. সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল একশন-এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসিইএস-এর চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম তুহিন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জলবায়ু বিজ্ঞান বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন প্রফেসর এ. কে. এম. সাইফুল ইসলাম (আই ডব্লিউ এফ এম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট)।

তিনি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি ও এর আর্থিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ জলবায়ু অর্থায়ন বিষয়ে দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু উদ্যোগে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com