1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

পটুয়াখালীতে সপ্তাহ ব্যাপী তীব্র শীতে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

দক্ষিন উপকূলীয় পটুয়াখালীতে টানা একসপ্তাহ ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছ। ভোররাত থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলার বিভিন্ন স্থানে সড়ক সমূহে দৃষ্টিসীমা ১০০ মিটারে এবং নদী পথে ৬০ মিটারের নিচে নেমে আসায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুর ১২ টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে শীতের শীতের তীব্রতায় কাবু মানুষজন শীত নিবারনের জন্য খঠকুটা ও পরিত্যক্ত কাগজপত্র জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। বৃষ্টির মতো ঘন কুয়াশার কারনে সড়কগুলো ভিজে বিভিন্ন স্থান পিচ্ছিল হয়ে পড়ছে। ফলে দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী জানান, পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও ঘনকুয়াশায় বেশী ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বের হওয়া দিনমজুর শ্রমিক ও যানবাহন চালকরা বিপাকে পড়েছেন। অনেকেই কাজে যেতে না পেরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। এ শীতের কারনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। পুরান বাজারের দিনমজুর ফোরকান বলেন, কয়েকদিন ধরে শীত ও কুয়াশার কারনে কাজে যেতে পারছি না। আমার মতো অনেকেই কাজ করতে পারছে না। লাউকাঠির বই বিক্রেতা উত্তম কুমার জানান, প্রচন্ড শীতের কারনে ঠান্ডাজনিত করানে সর্দি, কাশি ও বাত রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে। লোহালিয়া ইউনিয়নের পাজাখালর গ্রামের কবির মৃধা বলেন শীতের কারনে ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বিশী বিপদে পড়েছে চাষীরা। শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর তীড়ের স্বনির্ভর রোড এর পাশে বস্তির মানুষ তীব্র শীতে কাতর বেশী। এ বছর সরকারি বা বেসরকারিভাবে শীতার্ত মানুষের পাশে এখনপর্যন্ত কম্বল বা শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছে না বলে বস্তির শীতার্ত মানুষেরা অভিযোগ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com