1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে জামায়াতের জনসভা: “ভাতাও নয়, কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ- কেন্দ্রীয় আমীর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা:

ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায়  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না; বরং স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে — সেই সুযোগ তৈরি করবো। বেকার

ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।” তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার। এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে; অথচ এই অঞ্চলের কৃষিভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারত।”

তিন শর্তেই দেশ গড়বে জামায়াত: এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে

সক্রিয় ভূমিকা নেবে: দুর্নীতি শূন্য সরকার: নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিগ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না। ন্যায়বিচার: সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন। বৈষম্য নির্মূল: বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ। তিনি জনসভায় বলেন, “কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়; প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে  উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com