1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের,যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।

খোঁজ নিয়ে জানা যায়,বৃহস্পতি বার(২৬মার্চ) মধ্য রাত থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে মহাসড়কে অত্যাধিক যানবাহনের চাপে
এই যানজটের সৃষ্টি হয়,যা এখন না:গঞ্জের সোনারগাঁও উপজেলা ছাড়িয়ে গজারিয়া অংশের বাউশিয়া এলাকা পর্যন্ত বিস্তার করেছে, দিনের সময় বাড়ার সাথে সাথে কুমিল্লা পর্যন্ত বিস্তৃণ হতে পারে।

জামালদী বাসষ্টান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন চালক বিল্লাল হোসেন জানান,ভবেরচর থেকে জামালদী বাসষ্টান্ড এলাকায় আসতে দু’ঘন্টা সময় লেগেছে অথচ পাঁচ মিনিটের পথ।

আরেক বাস চালক আল ইসলাম বলেন,স্নান উৎসব এলেই মহাসড়কে এই যানজটের সৃষ্টি হয়,সরকারের উচিত এই বিষয়ে মহা পরিকল্পনা করা,এ ভাবে মানুষের দূর্ভোগ আর কত?

কুমিল্লা থেকে তিশা গাড়ীর ড্রাইভার লিয়াকত বলেন,দশ মিনিটের রাস্তা আসতে তিন ঘন্টা সময় লাগলো,ঢাকা কখন যাবো তা অনিশ্চিত।

এই দিকে যানজটে আটকে থেকে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ,বিশেষ করে বৃদ্ধ,নারী ও শিশুরা,অতিরিক্ত মানুষের চাপ মহাসড়ক জুড়েই নাভিশ্বাস অবস্থা।

ঈদ শেষে লক্ষীপুর থেকে ঢাকা ফিরতি যাত্রী আকলিমা আক্তার বলেন,অফিস খোলা হওয়ায় বাচ্চাদের বাবা আগেই ঢাকা ফিরেছে,আজ আমরা ফিরছি,গাড়ি দাউদকান্দি প র্যন্ত স্বাভাবিক গতিতে এসেছে কিন্তু তারপর থেকেই যানজটের কবলে পড়েছি,অসহনীয় লাগছে,ছোট বাচ্চাদের নিয়ে গরমে কত ক্ষন বাসে বসে থাকা যায়।

বিষয়টা নিয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব ঘিরে মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com