1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা-গাজীপুর সংবাদ  সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন-গাজীপুর সংবাদ  সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল!-গাজীপুর সংবাদ  জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে খাজা শাহসুফি আলহাজ্ব হযরত নুরনবী (রহঃ) মামার ৫২ তম বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ  সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন-গাজীপুর সংবাদ  Пин Ап казино официальный сайт Pin Up вход Казахстан গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলের বহুল আলোচিত পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  খেলার মাঠে ঘরবাড়ি নির্মাণের পায়তারা: কাপাসিয়ায় সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী-গাজীপুর সংবাদ 

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেজের মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

১ ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ওই ফেসবুক পেজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রটিকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মামুনুর রশিদ, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল সাজু, কনন্টেন ক্রিয়েটর সুমন, ছাত্রনেতা নাইম ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “একটি অসাধু চক্র ‘Roasting Centre Sapahar’ নামের পেজটি ব্যবহার করে আমাদের কোমলমতি স্কুল শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ধরনের অশ্লীলতা ও সাইবার অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অতি দ্রুত এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com