1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সুবর্ণচরে খাজা শাহসুফি আলহাজ্ব হযরত নুরনবী (রহঃ) মামার ৫২ তম বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ টাইম ভিউ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোকলেছ খাজা শাহসুফি আলহাজ্ব হযরত নুরনবী (রহঃ) মামার দরবার শরীফে ৫২তম বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ওরশের প্রধান দিবসে সারাদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত অনুরাগিদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো দরবারশরীফ।

জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার সমস্ত ভেদাভেদ ভুলে আত্মিক শুদ্ধি ও শান্তি প্রত্যাশী দেশ বিদেশের হাজার হাজার আশেক ভক্ত প্রতি বছর হযরত নুরনবী মামার এই ওরশ শরীফকে উপলক্ষ্য করে সমবেত হয় দরবারে।

প্রতি বছরের মতো দরবারের জিম্মাদার ও সাজ্জাদানশীন আব্দুল মোতালেব এর সার্বিক ব্যবস্থাপানায় এ বছরও ওরশ শরীফ উপলক্ষে নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার রওজা শরীফে গিলাফ চড়ানো, গোলাপ নির্বারণী, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ এশা জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির, জুমার জামাত, ‘শানে বেলায়েত মাহফিল’ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে উপস্থিত জায়েরীনদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হয়।

প্রশাসন ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি দরবারের পক্ষ হতে শত শত স্বেচ্ছাসেবকদের দল ওরশ শরীফের সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পাদন করার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com