1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে কেন্দ্রীয় শ্মশানঘাট কালী মন্দির পরিচালনা কমিটির পরিচিতি সভা-গাজীপুর সংবাদ  An honest look at Spinfin Casino: what makes it a top choice for UK গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ 

বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি জোড়া আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদ!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ টাইম ভিউ

খান মেহেদী :-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তমপুর উত্তর ঢালিবাড়ি জোড়া আয়রন ব্রিজ বর্তমানে স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। ব্রিজের পিলার গুলো দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির পাশে নিরাপত্তা রেলিং অনেক আগেই ভেঙে গেছে। ব্রিজের মাঝখানের বিভিন্ন স্থানে সিমেন্টে ঢালাই ভেঙে পড়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের জন্য এটি এক ভয়াবহ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, দাড়িয়াল ইউনিয়নের সাপ্তাহিক হাট বাজার, ইউনিয়ন পরিষদের কার্যালয় সহ ইউনিয়ন ভূমি অফিসে যেতে এই ইউনিয়নের মানুষ এই ব্রিজটি পারাপার হয়ে যাওয়া আশা করে। ব্রিজের মাঝখানে ভেঙ্গে গিয়ে বড় বড় গর্ত হওয়ায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ব্রিজটি নড়বড়ে ভাঙ্গা হওয়ায় পণ্যবাহী কোন ধরনের পরিবহন চলাচল করতে পারছে না যে কারণে এই এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এছাড়াও এই ইউনিয়নের তিন গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সেতুটি পারাপার হয়ে চলাচল করে।

এলাকাবাসী জানান, রাতে ব্রিজটি দিয়ে চলাচল করা আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ পর্যাপ্ত আলো না থাকায় ফাঁকফোকর দেখা যায় না। ইতোমধ্যে কয়েকজন পথচারী পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা।

দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান জানান, ব্রিজের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ জানান, ব্রিজটির বর্তমান অবস্থার খোঁজখবর নিয়ে যেকোনো একটি প্রকল্পের মাধ্যমে নতুন একটি ব্রিজ নির্মাণ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com