1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ এগিয়ে-গাজীপুর সংবাদ  Mejores Casinos Online en México 2026: descubre los juegos más emocionantes y sus রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন?

“মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৮ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রযুক্তিনির্ভর এই সময়ে আকাশ সংস্কৃতির আগ্রাসন, অতিমাত্রায় ভার্চুয়াল নির্ভরতা এবং অপসংস্কৃতির বিস্তারে ধীরে ধীরে বদলে যাচ্ছে সমাজের চিরচেনা মানবিক চিত্র। পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, কমে যাচ্ছে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা। বিশেষজ্ঞদের মতে, অনলাইন আসক্তি ও অস্বাস্থ্যকর বিনোদনের প্রভাবে নতুন প্রজন্মের একটি অংশ সৃজনশীলতা হারিয়ে সহিংসতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ছে। খুন, ধর্ষণ, মাদকাসক্তি, কিশোর গ্যাং ও মব ভায়োলেন্সের মতো উদ্বেগজনক ঘটনাগুলোও সমাজে মানবিক সংকটের বার্তা দিচ্ছে।এমন বাস্তবতায় তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চার দিকে ফিরিয়ে আনতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সচেতনতামূলক সমাবেশ। রোববার (২৪ মে) দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মানবকল্যাণ পরিষদ’ ও ‘নেটজ বাংলাদেশ’। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও লোকসংগীত, নৃত্য, কৌতুক পরিবেশনা এবং মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে স্থানীয় নাট্যদল ‘নিশ্চিন্তপুর থিয়েটার’ সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট নিয়ে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহমেদ সুবর্ণ। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আলমগীর কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবা ইয়াসমিন এবং মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা রাশেদুল আলম লিটন। বক্তারা বলেন, “সংস্কৃতির মূল শক্তি হলো মানুষকে মানবিক করে তোলা। যখন তরুণ সমাজ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে সস্তা বিনোদন ও অনলাইন নির্ভরতায় ডুবে যাচ্ছে, তখন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”তারা আরও বলেন, “শুধু প্রযুক্তি নয়, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে বই পড়া, নাটক, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে সমাজে সহিংসতা ও নৈতিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে।”
আয়োজকরা জানান, তরুণদের মাঝে মানবিকতা, দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় এমন সচেতনতামূলক সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com