1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

কৈতক হাসপাতালের ভূমি অবৈধ দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের জায়গা অবৈধ ভাবে দখলের অপচেষ্টা ও নিরীহ গ্রাম বাসীর উপর হয়রানি মূলক মিথ্যা চাঁদাবাজির মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও এলাকা বাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ভুমি খেকো জনৈক কবির আহমদ ও নজির আলী অবৈধভাবে সরকারি হাসপাতালের জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

হাসপাতালের সরকারি ভূমি অবৈধ দখলের প্রতিবাদ করায় ও প্রতিবাদের সংবাদ প্রচার করায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের উপর হয়রানি মূলক চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করায় বক্তারা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার এবং সরকারি ভূমি অবৈধ দখলের অপচেষ্টা বন্ধ করা না হলে ভুমি খেকোদের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর এলাকাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আইনী ও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

সভায় বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সাবেক ইউপির সদস্য মোঃ আব্দুর রহিম এর পরিচালনা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ্ শফিকুল আলম মতি, সমতা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন তালুকদার, ট্রাষ্টি সদস্য মোঃ কয়েছ মিয়া, বিশিষ্ট মুরব্বি আদরিছ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, এডভোকেট মোঃ শাহাব উদ্দিন, এডভোকেট মোঃ কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোঃ লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাষ্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহ্ জাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী, শিহাব উদ্দিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com