1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Beste Online Casinos ohne Verifizierung 2026: Ihr Leitfaden für schnelles Spielen und Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Fair Go Casino’s top table games: What Australian players need to know

জামালপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮১ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যথাযথ গুরুত্বের সঙ্গে জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘WORLD DRUG PROBLEM: PERSISTING ISSUES, NEW CHALLENGES, INNOVATIVE RESPONSES’
এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন, জামালপুর এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইউসুপ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। তিনি মাদকের ভয়াবহতা, এর সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের করণীয় বিষয়ে আলোকপাত করেন। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, মাদকবিরোধী কার্যক্রমের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com