1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Секреты успешной игры в PinUp: стратегии для выигрыша Pin-Up bonus strategiyaları: 2026-da daha çox qazanmağın yolları ডিআইজি অব সিলেট পরিদর্শন করলেন সুনামগঞ্জ সদর মডেল থানা, সদর সার্কেল অফিস-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা-গাজীপুর সংবাদ  Pin Up: как безопасно начать играть в онлайн-казино в 2026 году গজারিয়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও হাফিজুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Dine tryggeste betalingsalternativer på NetEnt Casino Norge মায়ের বুক খালি করে চিরবিদায়: রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: সমবায়ীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৭ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ঋণের চেক ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউ.সি.সি.এ লিঃ ও বিআরডিবি চেয়ারম্যান জনাব সেলিম হোসেন আরজু। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির স্বাগত বক্তব্য ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন— কাজী আফতাব, উপজেলা বিআরডিবি ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক তুলে দেন। একই সাথে তিনি সমবায়ীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা বিআরডিবি অফিসের সামনে একটি পেয়ারার চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com