1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে ইরা কর্তৃক হইফা ২০২৬ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুলাই শহীদদের আত্মাত্যাগ স্মরনে তাহিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উৎসব পালিত হয়।

গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দির কমিটির আয়োজনে সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বিকেল ৪টায় কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণ থেকে হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় সাহাবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে রথটি পুনরায় গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরে ফিরিয়ে আনা হবে।

রথযাত্রায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান নেছার ও আশরাফ উজ্জামান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাইম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, জামায়াত নেতা ইয়াহিয়া খান, ইসলামী আন্দোলনের নেতা রিপন, উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী।

গলাচিপা কেন্দ্রীয় কালিমন্দিরের পুরোহিত বাসুদেব চ্যাটার্জী বলেন, “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে এর সমাপ্তি ঘটে। ভারতের পুরীর শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির থেকে এ রথযাত্রার প্রচলন শুরু হয়। বর্তমানে বাংলাদেশসহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী এ উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে আসছে।”

রথযাত্রা উপলক্ষে গলাচিপা শহরে উৎসবের আমেজ বিরাজ করে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com