1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

 ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে শ্রী: শ্রী: মহাপ্রভু আখড়া প্রাঙ্গন থেকে উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার বিকেলে বিশাল রথযাত্রা মধ্যেবাজার হয়ে স্বগীয় পিয়ারী দত্ত’র বাড়িতে গিয়ে মহাপ্রভু অবস্হান করবেন ৭ দিন ব্যাপী। তারপর মহাপ্রভু আখড়ায় চলে আসবেন। ছাতক থানার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজকের রথযাত্রা পালন হয়।

এসময় রথযাত্রা উপলক্ষে বক্তব্য রাখেন মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সাবেক অধ্যাপক হরিদাস রায়, মন্দির পরিচালনা কমিটির কোষাধাক্ষ্য গনেশ পোদ্দার, ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, মহিলা নেত্রী শিখা দে, ছাতক শ্মশান কালীমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় পোদ্দার।

এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল

মেয়র জসিম উদ্দিন সুমেন, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি রবীন্দ্র কুমার দাস, ছাতক প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দল নেতা সোলেমান মিয়া, প্রেসক্লাবের সদস্য সেলিম মাহবুব, তমাল পোদ্দার, আমির আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলার সহ-সভাপতি বাবুল পাল, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট’র সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দার, মন্দির কমিটির সৌরভ দাসসহ রাজনীতি নেতৃবৃন্দ পুলিশ এবং পূর্ণাথীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকার আগত পূর্ণাথীদের আগমনে রথযাত্রা মুখরিত হয়। রথযাত্রা শুরুতে এবং শেষে আখড়া প্রাঙ্গনে মহা প্রসাদ বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com