1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

একদিকে দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদের গভীর ক্ষত, অন্যদিকে ঋণের পাহাড়সম বোঝা—জীবনের দুই দিকের চরম টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইউপি সদস্য তুলা রাম (৩৯)। শেষ পর্যন্ত সেই অসহনীয় কষ্টই কেড়ে নিল তার জীবন।রোববার (২৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তুলা রাম বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্ত্রী-সন্তান থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে দ্বিতীয়বার বিয়ে করেন তুলা রাম। এরপর দুই সংসারের টানাপোড়েন, পারিবারিক কলহ ও নানা জটিলতায় ক্রমেই অশান্ত হয়ে ওঠে তার ব্যক্তিজীবন।একপর্যায়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে চরম অবনতি ঘটে। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেলে গভীরভাবে ভেঙে পড়েন তিনি। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হন তুলা রাম। এরপর থেকেই তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলে জানান স্থানীয়রা।এর সঙ্গে যুক্ত হয় ঋণের ভার। দুই সংসারের ব্যয়ভারসহ নানা কারণে তিনি বিপুল ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। একদিকে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, অন্যদিকে ঋণের বোঝা—দুই দিকের এই চাপ যেন ধীরে ধীরে তাকে জীবনের শেষ প্রান্তে ঠেলে দেয়। স্থানীয়দের ভাষ্য, জীবনের নানা ভুল-ত্রুটি, সম্পর্কের ভাঙন এবং আর্থিক সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান তিনি। এরপরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও দাম্পত্য জীবনের নানা জটিলতা এবং মানসিক কষ্টের কারণে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। তুলা রামের করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একজন জনপ্রতিনিধির এমন মর্মান্তিক পরিণতি যেন জীবনের এক নির্মম বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে,সম্পর্কের ভাঙন, ঋণের চাপ আর গভীর মানসিক কষ্ট যখন একসঙ্গে মানুষকে গ্রাস করে,তখন প্রয়োজন হয় পাশে দাঁড়ানোর; প্রয়োজন হয় একজন মানুষের আরেকজন মানুষের প্রতি একটু সহমর্মিতার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com