
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার ছাতক পৌর শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ‘মোবারক র্যালি’। র্যালিকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার র্যালি বাস্তবায়ন কমিটির একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর ও মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, ছাতক (উত্তর) আল-ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হান্নান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সভাপতি হাফিজ সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাফিজ তাজির উদ্দীন, তালামীযের সহ-সভাপতি আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ এবং ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ভিপি ফরিদ উদ্দিন।
প্রতিনিধি দলটি আজ ছাতকের গাবুরগাঁও দারুল কোরআন আলিম মাদ্রাসা, কালারুকা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, শাহ সুফি মোজাম্মেল আলী (রহ.) আলিম মাদ্রাসা, আন্ধারীগাঁও শাহ আব্দুল্লাহ (রহ.) ও শাহ ফারুক আহমদ হাফিজিয়া মাদ্রাসা, মল্লিকপুর ডা.গোলাম মন্তকা হাফিজিয়া মাদ্রাসা, কেজাউরা হাফিজিয়া মাদ্রাসা এবং খারগাঁও মৌলভী নাসির উদ্দীন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা সফর করেন।
এসময় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য ‘মোবারক র্যালি’ সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন।
Leave a Reply