1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন এমপি মিলন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ভাই-চাচাতো ভাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ-গাজীপুর সংবাদ  ৭ দফা দাবি আদায়ে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশ-গাজীপুর সংবাদ  Pin Up Casino: ¿qué necesitas saber sobre las 250 tiradas gratis? Популярные слоты в Pin Up Casino: что выбрать для удачной игры в 2026 L’evoluzione del gioco d’azzardo nei casinò digitali Step-by-step guide to starting your journey at Spinita Casino Canada today Exploring the mobile gaming experience at Best Online Pokies Australia 2026: Play anywhere, win

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করলেন এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ,আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক-টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক শিল্পনগরী ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল।
এখানকার পাথর, সিমেন্ট ও শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কিন্তু উন্নত সড়কের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতো এবং সাধারণ মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।

এই সড়কটির নির্মাণ কাজ শেষ হলে ছাতকের সাথে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সুগম হবে।

ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক প্রসার ঘটবে। এর আগে আমরা ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌরসভার মধ্যে এই সড়কেরই অংশে ৪ লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচনা করেছি। আশা করছি​পুরো সড়কটির কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কটি সংস্কার ও আধুনিকায়ন ছিল এই এলাকার মানুষের প্রাণের দাবি। আজ শত বাধা-বিপত্তি পেরিয়ে আপনাদের দোয়ায় ও সমর্থনে আমরা এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পেরেছি।

এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়, এটি ছাতকের সর্বস্তরের মানুষের আমানত ও অধিকার পূরণের প্রতিফলন। তিনি ​সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন জনগণের এই ১৭৪ কোটি টাকার প্রকল্পের কাজে বিন্দুমাত্র অনিয়ম বা দুর্নীতির বরদাশত করা হবে না।

প্রতিটি কাজের গুণগত মান যথাযথ রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণ সম্পন্ন করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধারা ও কাজের তদারকিতে নজর রাখবেন।

কলিম উদ্দিন আহমেদ মিলন শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ
পয়েন্ট সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও ২ লেন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উক্ত উদ্বোধনী সভায় সকলের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এ সময় সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. সাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শফিকুল আললম মতি, জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, দিদার আলম, এড. আব্দুল কাহার, এড. আব্দুল আহাদ, মতিউর রহমান, ফয়জুর রহমান, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রুফ মাষ্টার, আব্দুল হক, শামীম আলম নোমান, আজিজুর রহমান, আলা উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো.নুরুল হক, কামাল উদ্দিন, ইলিয়াস আহমদ, কবির আহমদ মধু, মো.শাহজাহান, সোনা মিয়া ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, বিএনপি নেতা আব্দুল হাই, সুন্দর আলী, নিজাম উদ্দিন, আনজব আলী, জিল্লুল হক, কুতুব উদ্দিন, তাজুল ইসলাম তালুকদার, সেলিম আহমেদ, সমুজ আলী, শরীফ হোসেন, নজির আহমেদ, আমিন উদ্দিন, বাহা উদ্দিন শাহী, এনাম আহমদ, আলী হোসেন মানিক, মো.চেরাগ আলী, লুতফুর রহমান, কৃষকদল নেতা সাজ্জাদুর রহমান, ইব্রাহিম আলী রাসেল,শাহিনুর রহমান বাবুল, ফজর আলী, সাহেদ আলী, খান মোহাম্মদ আনোয়ার, রাকিব আলী, জাহির খান, হেলাল আহমদ, আব্দুল আজিজ, সাজ্জাদ আহমদ, উপজেলা যুবদলের জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, মুহিবুর রহমান মুহিব, জুয়েল মেম্বার, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান ইমন, কলেজ ছাত্রদলের সভাপতি মীয়া মোহাম্মদ সাদ, ছাত্রদল নেতা আব্দুল আজিজ ফয়ছল, সাহেদ ইয়াসিন, লাভলু মিয়া তালুকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দোয়া পাঠ করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com