1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় বিপুল উৎসাহে মাদকবিরোধী র‍্যালি: “মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় নয়” – সালাহউদ্দিন আইয়ুবী-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান: দালালচক্র ও দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ-গাজীপুর সংবাদ  “নরসিংদীতে ঘোড়াশাল পৌর এলাকার বিএনপির রাজনীতি করতে গিয়ে নিঃস্ব এই রাজনীতিবিদ শরীফ আহমেদ! ত্যাগের বিনিময়ে কী পেলেন তিনি?-গাজীপুর সংবাদ  চোখের সামনে সব ছাই”: রাণীশংকৈলের মালিভিটায় রহস্যজনক আগুনে দিশেহারা কৃষক পরিবার)-গাজীপুর সংবাদ  ​খেলাচ্ছলেই নিভে গেল প্রদীপ: রাণীশংকৈলে পুকুরের জলে তলিয়ে গেল ৩ বছরের শিশু জিহান-গাজীপুর সংবাদ  ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মহি উদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ ডবলমুরিং থানার ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার: সিএমপি-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় বিপুল উৎসাহে মাদকবিরোধী র‍্যালি: “মাদকের সাথে যুক্ত থাকলে ছাড় নয়” – সালাহউদ্দিন আইয়ুবী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ অক্টোবর (সোমবার) দুপুরে কাপাসিয়া উপজেলা চত্বরে কাপাসিয়া গ্রাম মাদক নির্মূল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। “মাদককে না বলুন, মাদক থেকে দূরে থাকুন” এবং “মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন” — এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কাপাসিয়া গ্রামের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং অত্যন্ত সক্রিয়তার সাথে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়ার স্থানীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। বক্তব্যকালে তিনি বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ এবং তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ। তরুণদের মাদকের ধ্বংসাত্মক হাত থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই কোনো অন্যায় বা অপরাধকে সমর্থন করে না।”
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের সাথে যদি কোনো দলীয় কর্মী বা জামায়াতের কেউ জড়িত থাকে, তবে তাকে ধরে হাত-পা বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এবং আমাকে খবর দেবেন। অপরাধীর কোনো দলীয় পরিচয় হতে পারে না।” প্রধান বক্তার এমন কঠোর ও সাহসী বক্তব্যে উপস্থিত সচেতন নাগরিক ও স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আশ্বস্ত হন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য মুরুব্বিয়ান, সচেতন যুবসমাজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে কাপাসিয়াকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com