1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগরের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দেলোয়ার হোসেন। তাঁর দেশে আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও সংবর্ধনার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এলাকার তরুণ-যুবক ও মুরব্বিরা।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে বড়লেখা উপজেলার তালিমপুর থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজ বাড়ি মোহাম্মদনগরে নিয়ে আসেন স্থানীয় তরুণ-যুবক ও মুরব্বিরা।

নিজ বাড়িতে পৌঁছানোর পর উপস্থিত সবার উদ্দেশে স্বাগত বক্তব্য দেন প্রবাসী দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, “আমার দেশে ফেরাকে কেন্দ্র করে যাঁরা বিভিন্নভাবে আয়োজন করেছেন এবং আমাকে ভালোবাসা ও সম্মান জানিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার এই ভালোবাসা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল আহমদ,দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম, সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত, ইতালি প্রবাসী সুলতান মাহমুদ, ফ্রান্স প্রবাসী সাবুল আহমদ, সফর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা।

প্রিয় মানুষকে বরণ করে নিতে এমন আয়োজন এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। প্রবাসী দেলোয়ার হোসেনের আগমনকে ঘিরে মোহাম্মদনগরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com