1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ  ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী-গাজীপুর সংবাদ  বাবার শেষ ইচ্ছা পূরণে চাচার পাশে ভাতিজা, চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন কিনতে দিলেন অর্থ- গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৪ জন আটক, আদালতে সোপর্দ-গাজীপুর সংবাদ  আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও-গাজীপুর সংবাদ  তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মেহেদী হাসান বাচ্চু। ছাত্রজীবন থেকে শুরু হওয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি এবার স্থানীয় জনগণের দোরগোড়ায় জনসেবার নতুন অঙ্গীকার নিয়ে হাজির হয়েছেন।

১৯৯০-এর দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রয়াত ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয় মেহেদী হাসান বাচ্চুর। শুরু থেকেই তিনি রাজপথে লড়াই-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে একাধিকবার জেল-হাজত ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতিও মোকাবিলা করতে হয়েছে তাকে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি এক সুপরিচিত ও ত্যাগী মুখ হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনেও মেহেদী হাসান বাচ্চু ছিলেন বেশ তৎপর। তিনি ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে আইএ পাস করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে বিএ ডিগ্রি অর্জন করেন।

কাপাসিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মেহেদী হাসান বাচ্চুর পিতার নাম শামসুদ্দিন খান। পারিবারিক জীবনে তিনি তিন সন্তানের জনক। নিজ গ্রামসহ কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সম্মান, মর্যাদা রক্ষা এবং নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে দীর্ঘদিন ধরেই। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত সাদা মনের এবং সহজলভ্য মানুষ হিসেবে পরিচিত।

সম্প্রতি কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে মেহেদী হাসান বাচ্চু এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজের ভাবনা তুলে ধরেন। সাক্ষাৎকারে তিনি ওয়ার্ডের যুবসমাজের কর্মসংস্থান ও ইতিবাচক বিকাশের পাশাপাশি প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং সামাজিক কাজের কারণে ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে মেহেদী হাসান বাচ্চু একজন আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন নির্বাচনে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com