
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়। ছাতক শহরের বিভিন্ন এলাকা থেকে ছাতক থানা পুলিশের একটি টিম তাদেরকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো-ছাতক থানার জিডি নং-৯০০, তারিখ-১৯/১১/২০২৬ এর ছাতক শহরের শ্যামপাড়ার বাসিন্দা মোঃ ইদন মিয়া এলিমের পুত্র আসামি মোঃ এবাদুর রহমান পারভেজ (২৬) ও শহরের গণক্ষাই মহল্লার বাসিন্দা মৃত আব্দুর রউফের পুত্র হাসান আহমদ (৩০) ছাতক পৌরসভা।
এছাড়া ছাতক থানার জিডি নং-৮৭১, তারিখ-১৯/১১/২০২৬ এর আসামি গোলাপগঞ্জ উপজেলার কুমারগাঁও গ্রামের বর্তমানে ছাতক শহরের চরেরবন মহল্লার বাসিন্দা আব্দুল খালেক’র পুত্র আলেক মিয়া(২৫)
এবং ছাতক শহরের চরেরবন মহল্লার আব্দুল গণির পুত্র মোঃ বিল্লাল (১৯)।
ছাতক থানার অফিসার ইনচার্জ, (ওসি) কামাল আহমদ (পিপিএম) জানান , আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাতক থানা পুলিশ যথাযথ মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply