1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ 

ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালে আহমদের মালিকানাধীন জমির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে।

এ ঘটনায় তাঁর দুই ছোট ভাই জহির আহমদ ও চাচাতো ভাই রকিব আল মামুনকে অভিযুক্ত করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিযুক্তরা।

অভিযোগকারী সালে আহমদ দড়ারপার গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের ছেলে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থানের সুযোগে তাঁর সম্পত্তির গাছ কেটে বিক্রি করা হচ্ছে।

পাশাপাশি জমি থেকে মাটি বিক্রি করেও অর্থ উপার্জন করা হয়েছে। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি,তাছাড়াও রকিব আল মামুন তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ঋণ এনে দিচ্ছেন না এমন কি প্রবাসী সালে আহমদ কে হু’ম’কি দা’মকি দিচ্ছেন বলেও প্রবাসী সালে আহমদের অভিযোগ রয়েছে।

সালে আহমদের দাবি, তাঁদের বাবা হাজী আব্দুর রাজ্জাক ছয় ছেলের মধ্যে বাড়ি ও জমি ভাগবাটোয়ারা করে দিয়েছেন। তবে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে তাঁর সম্পত্তির দেখাশোনায় সমস্যা তৈরি হয়েছে। এ নিয়ে একাধিকবার বিচার-সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

প্রবাস থেকে পাঠানো এক ভিডিওবার্তায় সালে আহমদ বলেন, তাঁর অনুপস্থিতিতে জহির আহমদ ও রকিব আল মামুনের নেতৃত্বে তাঁর সম্পত্তির ক্ষতিসাধন করা হচ্ছে। বিষয়টি তিনি গ্রামের অনেককে জানিয়েছেন। এমনকি ছাতক থানাকেও মোবাইল ফোনে অবগত করেছেন। নিজের বাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনেরও পরামর্শ নিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে, ২৪ নভেম্বর মঙ্গলবার সরেজমিনে ঘটনাস্থলে গাছ কাটার দৃশ্য দেখা যায়। তবে অভিযোগের বিষয়ে জহির আহমদ বলেন, তিনি ছোট-বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি গাছ কেটে ৩৮ হাজার টাকায় বিক্রি করেছেন। তাঁদের ছয় ভাইয়ের মধ্যে কিছু জমি ভাগবাটোয়ারা হলেও অধিকাংশ জমি এখনো এজমালি রয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তাঁর বড় ভাই প্রবাসী সালে আহমদও একই জায়গা থেকে গাছ কেটেছেন। তখন তিনি বাধা দেননি। আর রকিব আল মামুন তাঁদের চাচাতো ভাই। তাঁকে অযথা এ ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে। তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি।

অন্যদিকে, রকিব আল মামুন বলেন, প্রবাসী সালে আহমদ তাঁর চাচাতো বড় ভাই। তিনি প্রবাসে থাকেন এবং তাঁর সঙ্গে বেশিরভাগ সময় যোগাযোগ রাখেন। মাঝেমধ্যে তাঁকে কিছু দায়িত্বও দেন। তিনি যথেষ্ট সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।

রকিব আল মামুন আরও বলেন, জহির আহমদ ও সালে আহমদ দুজনই তাঁর চাচাতো ভাই। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সালে আহমদ তাঁদের সবার বড় ভাই। তাঁর বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে চান না। তবে সংবাদকর্মীদের মাধ্যমে তাঁকে বলতে চান, তাঁদের বিরুদ্ধে যেন মিথ্যা অভিযোগ না করেন।

তিনি দেশে এলে গ্রামের ও এলাকার মুরুব্বিদের নিয়ে পারিবারিক জমিজমাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করবেন।

উল্লেখ্য, সম্পত্তির মালিকানা, জমির ভাগবাটোয়ারা ও গাছ কাটার বিষয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। বিষয়টি নিয়ে তাদের পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সম্পত্তির প্রকৃত মালিকানা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com