1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে প্রবাসীর বাড়ির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইউএনও মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  ছাতকে মোবাইল কোর্টের অভিযানে ঢাকা রয়েল বেকারীতে ৩০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর-গাজীপুর সংবাদ  এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের হাফিজ নুরুস সাদাত হিশাম-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ-গাজীপুর সংবাদ  ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য-গাজীপুর সংবাদ  বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ

শ্রীপুরে বন রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসের বিরুদ্ধেই বনভূমি দখল ও অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ টাইম ভিউ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর ও গলদাপাড়া,বিদায় বমরাভিটা,জুগিরসিট, কাসেমপুর,লাল পুকুর পাড় গ্রামে বনভূমিতে পাকা স্থাপনা নির্মাণ, টাকা লেনদেনের ও দায়িত্বে গাফিলতি অভিযোগ উঠেছে।

গাজীপুরের শ্রীপুর রেঞ্জ অফিসের আওতাধীন বলদীঘাট বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বনভূমি ও সরকারি খাসজমি রক্ষায় দায়িত্ব পালনে গাফিলতি, বনভূমি দখলে নীরবতা এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিটের আওতাধীন বিভিন্ন এলাকায় সরকারি খাসজমি ও বনভূমি দখল করে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাশাপাশি বনভূমি থেকে গজারি ও ঔষধি গাছ কাটার অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বনভূমিতে স্থাপনা নির্মাণ কিংবা দখলের ক্ষেত্রে বিট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে টাকা লেনদেনের মাধ্যমে বিষয়গুলোতে নীরবতা বজায় রাখা হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের দখল, গাছ কাটাসহ নানা কারণে বলদীঘাট বিটের আওতাধীন বনভূমি ক্রমেই সংকুচিত হচ্ছে। বিশেষ করে কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে বনভূমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।বাড়ির মালিক আলমের দাবি, বাড়ি নির্মাণের সুযোগ করে দিতে বিট অফিসে ৩০ হাজার টাকা দিতে হয়েছে ।

অন্যদিকে কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া কলের পাড় এলাকায় আইয়ুব আলী নামের এক ব্যক্তি বনভূমি দখল করে বড় আকারের পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আইয়ুব আলীর দাবি, এ ক্ষেত্রেও বিট অফিসে ৪০ হাজার টাকা দিতে হয়েছে। এছাড়া কাসেমপুর এলাকায় আনার নামের এক ব্যক্তি সরকারি খাস জমিতে বিশাল পোল্ট্রি ফার্ম নির্মাণ কাজ করে, সেখানেও বন বিভাগের লোকজন নিরব।লালমাটিয়া এলাকায় রাসেল বনের জায়গায় বাড়ি এবং দোকান নির্মাণ কাজ করেছে। বিদায় ভোমরা ভিটায় সাহিদ বনের জায়গায় বাড়ি নির্মাণ করেছে, বিদায় নুরুল হক বনের জায়গায় বাড়ি নির্মাণ কাজ করেছে, ভোমরা ভিটায় কফিল উদ্দিন সরকারি খাস জমিতে বিশাল বাড়ি নির্মাণ কাজ করেছে। লাল পুকুর পাড়ে সেন্টু মিয়া বনের জায়গা বাড়ি নির্মাণ কাজ করেছে।এই সব বিষয়ে বারবার জানানোর পরেও বিট কর্মকর্তা আমজাদ হোসেন কোন ব্যবস্থা নেই নি।

বাগান করার উদ্যোগ থেমে যাওয়ার পেছনেও টাকা লেনদেনের অভিযোগ বলদী ঘাট বিট কর্মকর্তা আমজাদ হোসেন বিরুদ্ধে।

বলদীঘাট বিটের আওতাধীন বিভিন্ন এলাকায় সরকারি জায়গায় বাগান সৃজনের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে অনেক জায়গায় সেই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

কিছু এলাকায় প্রথমে চারা গাছ রোপণ করা হলেও পরবর্তীতে সেখানে দখলকারীদের সঙ্গে টাকা লেনদেনের পর আর বাগান করা হয়নি। এতে সরকারি জায়গায় বন সৃজনের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে ।

কাশেমপুর এলাকার ‘ডোমের ভিটা’জুগিরসিট গ্রামে
প্রথমে বাগান করার পরিকল্পনায় চারা গাছ রোপণ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। কিন্তু পরবর্তীতে সেখানে বাগান কার্যক্রম আর এগোয়নি। একই ধরনের অভিযোগ রয়েছে গলদাপাড়া, তারকাটা বাজার, জাহাঙ্গীরপুর, বিদায়, লাল মাটিয়া ও শিমুলতলা এলাকায়।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় কোথাও বাগানের জন্য চারা রোপণ করা হলেও পরে তা রক্ষণাবেক্ষণ বা সম্প্রসারণ করা হয়নি। অভিযোগ রয়েছে, দখলকারীরা বিট কর্মকর্তার সঙ্গে টাকা লেনদেন করলে সরকারি জায়গায় বাগান করার উদ্যোগ থেকে সরে আসা হয়।

বিট কর্মকর্তার বিরুদ্ধেও দায়িত্বে অনিয়মের অভিযোগ,বিদায় বমরাভিটা এলাকায় হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি সরকারি খাস জমি দখল করে নির্মাণ করছে বিশাল পাকা বাড়ি, বারবার বিট কর্মকর্তা আমজাদ হোসেন কে বিষয়টি জানানোর পরেও তিনি নিরব ভূমিকা পালন করেছে।

বলদীঘাট বিটের বর্তমান বিট কর্মকর্তা আমজাদ হোসেনের বিরুদ্ধেও নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়রা।
বলদীঘাট বিট কর্মকর্তা আমজাদ হোসেন কে বারবার তথ্য জানানোর পরেও তিনি কোন সাড়া দেয়নি।তাহলে কি বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারাই ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। রক্ষকই যদি বক্ষকে ভূমিকা পালন করে তাহলে রক্ষক রেখেই বা কি লাভ।

তাদের দাবি, বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং সরকারি জায়গায় বনায়ন নিশ্চিত করা বিট অফিসের অন্যতম দায়িত্ব। কিন্তু এসব ক্ষেত্রে কার্যকর তৎপরতা না থাকায় বনভূমি দখলের সুযোগ তৈরি হচ্ছে।

অভিযোগকারীরা বলছেন, বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়গুলো খতিয়ে দেখে সরেজমিন তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি সরকারি জায়গায় বাগান করার নামে বরাদ্দ, চারা রোপণ, পরবর্তী সময়ে বাগান না হওয়ার কারণ এবং বনভূমিতে নির্মিত স্থাপনার বৈধতা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এই বিষয়ে বলদীঘাট বিট কর্মকর্তা আমজাদ হোসেন বলেন,আমি সকলের নামে মামলা প্রস্তুত করছি।
প্রশ্ন হল আদৌ কি এই মামলা কার্যকরী হবে। যখন স্থাপনাগুলো নির্মাণ হয়েছে তখন কিন্তু বিট কর্মকর্তা কোন ভূমিকা পালন করেনি।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, যদি এইসব বিষয় সত্য হয়ে থাকে আর বিট কর্মকর্তা যেহেতু কোন ব্যবস্থা নিচ্ছে না সেহেতু আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে বিট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com