1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ 

সাবেক এমপি নজির হুসেনের রুহের মাগফেরাত কামনায় বি এনপির দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল সভাপতি, সাবেক সফল এমপি নজির হুসেনর রুহের মাগফেরাত কামনায় তাহিরপুর উপজেলা বি এনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা বি এনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম,উপজেলা বি এনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম, আলী আহমেদ, যুবদল নেতা শাহিন মিয়া, সুহাগ মিয়া,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না,রাব্বি, মিজান সহ অসংখ্য নেতা কর্মী।

বক্তারা বলেন জীবিত নজির হুসেন এর চাইতে মৃত নজির হুসেন আরও বেশি শক্তিশালী, নজির হুসেন এর রেখে যাওয়া রাজনৈতিক জীবনী আগামী প্রজন্ম চিরকাল স্বরন রাখবে এবং তার জীবনী থেকে শিক্ষা গ্রহন করে তাদের রাজনৈতিক জীবনে কাজে লাগাবে।নজির হুসেন একজন তাত্বিক রাজনীতিবিদ ছিলেন তার শাসনামলে এই এলাকায় স্কুল কলেজ মসজিদ মন্দির রাস্তাঘাট সহ অসংখ্য উন্নয়ন সাধিত হয়েছে। যার জন্য এই এলাকার প্রতিটি মানুষ নজির হুসেন কে আজীবন স্বরন রাখবে। নজির হুসেন এর অভাব পূরন হবার নয়।আমরা দোয়া করি মহান এই রাজনৈতিক ব্যাক্তিত্বকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com