1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে বৈশাখী মেলার অনুমোদন না দেয়ার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের

আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩৯ বছরের ঐতিহ্য আলপনা সংসদের বৈশাখী মেলা করার অনুমতি না দেয়ার প্রতিবাদে এ মানববন্ধন ও মৌন প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয় । কর্মসুচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, নববর্ষ উদযাপন উপলক্ষে দীর্ঘ ৩৯ বছর ধরে জেলায় ৭দিন ব্যাপী বৈশাখী মেলার নিয়মিত আয়োজন করে আসছে আলপনা সাহিত্য ও সাংস্কৃতি সংসদ। যেখানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা গান, কবিতা, নাটকসহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি পরিবেশন করে থাকেন। কিন্তু এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা করার অনুমতি দেয়া হয়নি, যা খুবই দু:খজনক। সাংস্কৃতিক কর্মীরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস বলেন, জেলায় বাণিজ্যিক উদ্দ্যেশে রমজান মাস থেকে বৈশাখী মেলা চালাচ্ছে একটি মহল, যেখানে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন হয়না। অথচ সাংস্কৃতিক চর্চা বেগবান ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করতে ঐতিয্যবাহী আলপনার বৈশাখী মেলা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, অনুমতি দেয়া হচ্ছেনা। যা স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। অবিলম্বে মেলার অনুমতি দেয়া না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে মর্মে সাংস্কৃতিক কর্মীরা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com