1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান-গাজীপুর সংবাদ  বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ফটিকছড়িতে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন, সনদ নগদ অর্থ প্রদান: শান্তি-গাজীপুর সংবাদ  নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ 

প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটসংলগ্ন শুলকবহর এলাকায়
নিজ ভাইয়ের নেতৃত্বে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ। থানায় টাকায় সমঝোতার প্রস্তাবের জেরে আদালতে নালিশি মামলা। প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী ও পরিবার:নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী অভিযোগ। চাঞ্চল্যকর তথ্যে সত্যতায় মামলায় পুলিশ তদন্তে।

নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে এক কাঠ ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই আজিম উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে। গত ২ নভেম্বর সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় প্রাণনাশের হুমকি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী আজিজ উদ্দিন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, হামলার ঘটনায় আইনি প্রতিকার চাইতে থানায় গিয়ে মামলা দায়ের করতে চাইলে মামলা গ্রহণের পরিবর্তে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। থানার সেকেন্ড অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নিজেই। পরবর্তী সময়ে থানা থেকে প্রত্যাশিত আইনি প্রতিকার না পেয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি মামলা দায়ের করেছেন তিনি। মামলায় আপন ভাই আজিম উদ্দিনসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী আজিজ উদ্দিনের অভিযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশ্যে লোকজনের সামনে তাঁকে মারধর করা হয়েছে। ঘটনার পরও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে নিজের জীবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি চরম শঙ্কার মধ্যে রয়েছেন। একদিকে হামলার বিচার ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি, অন্যদিকে থানায় সমঝোতার প্রস্তাবের অভিযোগ পুরো ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সিসিটিভি ফুটেজে চারজনের উপস্থিতি, স্থানীয়দের হাতে আটক ভাই : ঘটনার বিবরণ ও সরেজমিনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নগরের শুলকবহর এলাকার মেসার্স আজিজ ডোর নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে প্রথমে তিনজন ব্যক্তিকে দোকানে প্রবেশ করতে দেখা যায়। প্রায় দুই মিনিট পর সেখানে উপস্থিত হন আজিজ উদ্দিনের আপন ভাই আজিম উদ্দিন।

ভুক্তভোগীর অভিযোগ, চারজন একত্রিত হয়ে তাঁকে মারধর করেন। আকস্মিক এ হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর চিৎকার ও মারধরের ঘটনা দেখে আশপাশের ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজন জড়ো হওয়ার পর হামলায় অংশ নেওয়া তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে আজিম উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে আহত আজিজ উদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

থানায় মামলা করতে গিয়ে সমঝোতার প্রস্তাবের অভিযোগ : ঘটনার পরদিন, ৩ নভেম্বর, আইনি প্রতিকার চেয়ে পাঁচলাইশ মডেল থানায় যান আজিজ উদ্দিন। তাঁর অভিযোগ, থানার সেকেন্ড অফিসার তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ না করে উল্টো ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা বা সমঝোতার প্রস্তাব দেন।

একজন ব্যবসায়ী নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার শিকার হয়ে বিচার ও নিরাপত্তা চাইতে থানায় যাওয়ার পরও কেন তাঁর অভিযোগ অনুযায়ী মামলা গ্রহণ করা হলো না—এ প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী। তাঁর দাবি, হামলার ঘটনার যথাযথ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সমঝোতার প্রস্তাব তাঁকে আরও হতাশ ও নিরাপত্তাহীন করে তুলেছে।

থানায় মামলা দায়ের করতে না পেরে পরবর্তী সময়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে নালিশি মামলা দায়ের করেন আজিজ উদ্দিন। ওই আবেদনে আজিম উদ্দিনসহ চারজনকে আসামি করা হয়েছে। আবেদনে হত্যাচেষ্টা, মারধরসহ একাধিক অভিযোগ তুলে ধরে আইনগত প্রতিকার চাওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার, হাতাহাতির দাবি অভিযুক্তের :
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিম উদ্দিন। তাঁর বক্তব্য, তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগীর অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ঘটনাপ্রবাহের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

ব্যবসায়ী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি:
এ ঘটনায় ভুক্তভোগী আজিজ উদ্দিনের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে থানায় মামলা গ্রহণ না করে অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেওয়ার অভিযোগটিও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগটি সত্য হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ঘটনার বিষয়ে ওসির বক্তব্য: অভিযোগ যাচাই করে দেখা হবে। থানায় মামলা গ্রহণ না করা এবং ১০ হাজার টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি তিনি জিজ্ঞাসাবাদ করে দেখবেন। এ জন্য অভিযোগকারীকে পুনরায় থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি।

একজন নাগরিকের আইনি প্রতিকার পাওয়ার অধিকার কোনোভাবেই সমঝোতার চাপ কিংবা আর্থিক লেনদেনের অভিযোগের কাছে বাধাগ্রস্ত হতে পারে না। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্য হামলা, হত্যাচেষ্টার অভিযোগ এবং পরবর্তী প্রাণনাশের হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়া এখন জরুরি। অভিযোগ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, অভিযুক্তের বক্তব্যে ঘটনা বাস্তবতায় নিরপেক্ষ সুষ্ঠু তদন্তে ও আইনের রক্ষক প্রশাসন পুলিশের দায়িত্বশীল জনবান্ধব দায়িত্বশীল প্রশাসন ভূমিকায় ঘটনার গুরুত্ব ও প্রশাসনিক জবাবদিহিতার কার্যকরী বাস্তবায়নের প্রত্যাশা অভিযোগকারীসহ ভুক্তভোগী পরিবার ও সাধারণ জনসাধারণের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com