1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক ‘কনকচাঁপা খেলাঘর আসর’-এর সম্মেলন সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২.০০ টায় ছাতক শহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। তিনি সকাল ১১ টায় ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের কার্যালয় পরিদর্শন করেন। সাথে ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার। এ সময় তারা ছাতক কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ের সার্বিক পরিবেশ ও সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে দায়িত্বশীল দের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

পরে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সভাপতি বিজিত রঞ্জন করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেলের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ- সভাপতি, দুলন তরপদার, ভাস্কর দত্ত, তমাল পোদ্দার ও অজিত কুমার দাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজয় ভূষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কলি রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সুরঞ্জিত পাল ও শাওন চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী,শিল্পী ও অভিভাবকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com