1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ  প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ও পরিবার-গাজীপুর সংবাদ 

ঈদের আনন্দ উপভোগ করতে সকল শ্রেনী পেশার মানুষ এক কাতারে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

ব্যাপক উৎসাহ – উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে পালিত হচ্ছে মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ আজ এককাতারে দাড়িয়েছেন আনন্দ ভাগাভাগি করার জন্য।শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় উপজেলার বাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমবারের মত জামাত অনুষ্ঠিত হয় । বাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহের নামাজে অংশ নেন তাহিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বি এনপির সভাপতি এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা,সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, মিজানুর রহমান,বি এনপি নেতা মাহবুব চৌধুরী, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সহ সভাপতি এমদাদনূর, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, বিশিষ্ট ব্যাবসায়ী শাহিন মিয়া,সামায়ুন কবির,আতিকুর রহমান, ওয়াহিদুজ্জামান শিপলু সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাহিরপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এছাড়াও উজান তাহিরপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল,
বীর নগর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন মুসল্লিরা। সারা মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ও দোয়া করা হয়। এরপর কোলাকুলি করে একে অন্যের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

ঈদ উপলক্ষে ভোর হতে বিভিন্ন পাড়া-মহল্লায় ঈদের নতুন কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে শিশুরা, আবার কেউ কেউ বড়দের সালামি নিয়ে ব্যাস্ত, নামাজ শেষে ঘুরা ঘুরির পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে বের হয়ে পড়ছেন ছোট বড় সবাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com