1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পুজা মন্ডপ পরিদর্শন-গাজীপুর সংবাদ  ছাতকের মহদী পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী সদর উপজেলায় দিনমজুর পরিবারের পৈতৃক জমি দখলের অভিযোগ  ​স্থানীয় প্রভাব ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডিও জমি ভোগের দাবিতে সংবাদ সম্মেলনে।-গাজীপুর সংবাদ  এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  ‎যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন -গাজীপুর সংবাদ 

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৯ টাইম ভিউ

নাজমুল হক সনি,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিঘা প্রতি ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০ কেজি করে এমওপি এবং কৃষক প্রতি ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে একযোগে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, জেলা পরিষদ সদস্য ইস্ফাত জেরিন মিনা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com