1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  QueenWin Interactive Gaming UK: Your Prime Place for Elite Casino Entertainment Établissement Spino : Votre idéale Adresse de Gaming en Ligne Premium Spino Casino UK: Your Ultimate Portal to Top-Tier Internet Gambling Superiority

রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২০১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাজীরহাট-পাঁচপীর এলাকা থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মো.শানু (২৫) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শানু গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের তাহের হোসেনের ছেলে এবং সে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে গাজীরহাট-পশ্চিমপাড়া গ্রামের কৃষকেরা বরো ধান ক্ষেতে কিটনাষক বিষ প্রয়োগ করতে এসে পাশের পাঁচপীর কবরস্থানের একটি ছোট আম গাছের ডালে শানুর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় আম গাছের ডালে প্যান্টের বেল দিয়ে গলার প্যাঁচ দিয়ে ডালের সাথে আটকানো শানুর ঝুলন্ত মরদেহ মাটি ও ডালের দূরত্ব কম হওয়ায় মরদেহটির নিচের অংশের পা দুটির হাটু পর্যন্ত মাটিতে লেগে ছিলো। এরপর থানায় খবর দিলে,খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানাসহ পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশ ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে,নিহত শানুর চাচাত ভাই সাদ্দাম হোসেন ও প্রতিবেশীরা জানান,শানু গতকাল রাতে বনগাঁও তাফসির কোরআন মাহফিলে গেছিল। রাত সাড়ে ১২ টার পর গাজির হাট বাজরে তাকে অনেকে দেখেছে। এর পর থেকে সে ওই রাতে বাড়িতে ফিরেছিল কিনা তা জানিনা। পরদিন আমরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। মরদেহের ঝুলন্ত অবস্থার ধরণ দেখে স্থানীয় কেউ কেউ শানুর মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com