1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের জাতুয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে-গাজীপুর সংবাদ  পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অবহেলায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে পুন: নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  QueenWin Interactive Gaming UK: Your Prime Place for Elite Casino Entertainment Spino Casino UK: Your Ultimate Portal to Top-Tier Internet Gambling Superiority Midnite Online Casino: Detailed Assessment & Member Service Overview LuckyBlocks Casino: Complete Gids aangaande Online Gokken en Cryptocurrency Betalingen

ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছাতকে বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে ছাতক পৌর শহরের শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে শুরু হয়ে একটি র‌্যালি বের করা হয়। শহরের পুরাতন কাস্টমস রোডে জেটির সামনে এসে শেষ হয় পরবর্তীতে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেখানে শ্রমিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রমিক নেতৃবৃন্দ বলেন ছাতক পৌরসভার নামে ২ টি চাঁদা না নিয়ে একটি চাঁদা নিয়ম অনুযায়ী নেওয়ার জন্য আহবান জানান। শ্রমিক নেতৃবৃন্দ আরও বলেন অন্যতায় চাঁদাবাজি বন্ধের জন্য কঠোর আন্দোলনের ডাক দিবেন। তারা প্রশাসনের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ছাতক শাখার সভাপতি এনামুল হক এলেমানের সভাপতিত্বে শ্রমিকরা একত্রিত হয়ে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, ছাতক শাখার সভাপতি এনামুল হক এলেমান, সহ-সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়াসহ বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ব্যাপারী। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, “দুনিয়ার মজদুর এক হও, এক হও”—এই স্লোগানকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com