1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ

ঘুর্নিঝড় রেমাল মোকাবেলায় পটুয়াখালীতে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

ঘূ‌র্নিঝড় রেমাল মোকা‌বেলায় জেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তু‌তি মূলক সভায় জেলা প্রশাসক জানান, ঘূর্নিঝড় রেমাল মোকাবেলায় জেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার, ৩৫ টি মুজিব কিল্লা, ৭৩০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকার শিশু খাদ‌্য, ১০ লাখ টাকার গো-খাদ‌্য প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া শুকনা খাবার র‌য়ে‌ছে ১,৫০০ প‌্যা‌কেট। নগদ ২৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে। মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগের ফায়ার সার্ভিসকে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান জানান, জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, জানান, জেলায় ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগের সময় কোথাও ভাঙ্গন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহাম্মেদ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সিপিপি ও রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

সভায় ঘূর্নিঝড়কালীন ও ঘূর্নিঝড়োত্তর জান-মাল রক্ষায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com