1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ  আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক হয়রানি বন্ধে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের এবং সাংবাদিককে পেশাগতভাবে হেনস্তা করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি (টিপিএসবি)।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এই অবস্থান নেওয়া হয়। সভায় বলা হয়, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও উদীয়মান সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে ধোবাউড়া থানায় দায়েরকৃত জিডি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক।

সভায় উল্লেখ করা হয়, সাংবাদিক শাকিল হাসান অতীতে সরাইল উপজেলায় ওই কর্মকর্তার (তৎকালীন এসি ল্যান্ড ও ইউএনও দায়িত্বে থাকা অবস্থায়) বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকির বিষয় তুলে ধরে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিহিংসায় ক্ষমতার অপব্যবহার করে একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা জিডি করে বাকস্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে টিপিএসবি।

সংগঠন স্পষ্ট করে বলেছে, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

টিপিএসবির সুনির্দিষ্ট দাবি: ১. সাংবাদিক মো. শাকিল হাসানের বিরুদ্ধে ধোবাউড়া থানায় দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক জিডি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. ইউএনও মো. মোশারফ হোসেনের অতীত (সরাইল) ও বর্তমান কর্মস্থলে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোর নিরপেক্ষ বিচার বিভাগীয় বা উচ্চপর্যায়ের তদন্ত নিশ্চিত করতে হবে। ৩. তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা সাংবাদিকদের দমনে এমন ক্ষমতার অপব্যবহার করার সাহস না পান।

অন্যথায় সাংবাদিক সমাজ ও তৃণমূল প্রেস সোসাইটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সতর্ক করেছে সংগঠন। সভায় স্বাক্ষরিত বিবৃতিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন এই দাবিগুলো পেশ করেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে টিপিএসবি বলেছে, প্রতিহিংসামূলক জিডির কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক এবং সাংবাদিকদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com