1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ  নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধর-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সরকারি রাস্তার পাশে অর্ধশত বছরের পুরোনো গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্বাস মেম্বারের ভাই আলী আহামেদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর মোড় এলাকায় এলজিইডির রাস্তার পাশে ইট-বালু দিয়ে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয় কয়েকজনের দাবি, দোকানঘর নির্মাণের জায়গাটি সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত জমি। সরকারি জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
এ বিষয়ে আলী আহামেদের কাছে সরকারি গাছ কাটার অনুমতিপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। তবে অনুমতির পক্ষে বন বিভাগ বা উপজেলা প্রশাসনের কোনো লিখিত কাগজপত্র প্রতিবেদকের কাছে দেখাতে পারেননি তিনি।

অন্যদিকে, সাবেক ইউপি সদস্য আব্বাস মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বন বিভাগ বরাবর আবেদন করেছেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার নজরে আনলে তিনি বলেন, “বিষয়টি আমরা দেখছি। নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে সরকারি জমিতে দোকানঘর নির্মাণ এবং সরকারি গাছ কাটার অনুমতির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরে শুধু আবেদন করলেই কি সরকারি গাছ কাটা কিংবা সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বৈধতা পাওয়া যায়?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com