1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ 

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের সুলেমান কমিউনিটি সেন্টারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতক উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল বাকি মুহিতের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল আহাদ, আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, কয়েছ আহমদ, মতিউর রহমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম লায়েক শাহ, শফি উদ্দিন, উপজেলা জাসাস’র আহবায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইয়াছিন প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এখলাসুর রহমান, ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব, হুশিয়ার আলী, বিএনপি নেতা মুশফিকুর রহমান, এনাম আহমদ, আতিকুর রহমান, কুতুব উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কবির আহমদ মধু, নুরুল হক, বিএনপি নেতা হাজি সুন্দর আলী, হাজি নুরুল হক, আব্দুল হাই লিপু, আব্দুল আজিজ, নজির আহমেদ, মকবুল হোসেন, খলিলুর রহমান, ক্বারী আসকির আলী, সৈয়দ মিজানুর রহমান, কুতুবুর রহমান, আবুল কালাম, নুরুজ্জামান, আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, দবির মিয়া, হাজি সমুজ আলী, সাহিদ আলী, ফারুক আহমদ, আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, ফজর আলী, কুতুব উদ্দীন, খসরু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মমিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন, নোমান ইমদাদ কানন, শাওন আহমদ, রাজু আহমদ চাঁদ, মিলন মিয়া, সালেহ আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন মাহিব, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, ছাত্রদল নেতা গোলাম রাব্বী চৌধুরী সিফাত, ইশতিয়াক আহমদ ইদরাক, তানভীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী এবং সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক ভূমিকা রেখেছিল।

১৯৭৫ সালের ৭ই নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করা হয় এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মোচিত হয়।

এই বিপ্লব কোনো ব্যক্তি বিশেষের ছিল না। এটি ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপদমুক্ত করার এক অনন্য সিপাহী-জনতার ঐক্য।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা ও সাধারণ জীবনযাপনের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের অতীত ইতিহাসের কথা তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com