1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা-গাজীপুর সংবাদ  ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন জাফলং’র উদ্দেশ্যে-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ  হত্যা নান অভিযোগ মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার-গাজীপুর সংবাদ  ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আট আসামিকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মো. মানিক (২০), মো. আলম (১৮), মো. জসিম (১৮), মো. নয়ন আলী (৩১), মো. জাহিদুল ইসলাম জাহিদ (২৮) ও মো. সমসের আলী (১৮)। এছাড়া রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানা (২৩) ও মো. আকাশ (১৯) এই তালিকায় রয়েছেন। পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলায় পীরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত বসান। বিচার শেষে তিনি প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com