1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে নির্বাহী অফিসার এর ফুলেল শুভেচছা বিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা-গাজীপুর সংবাদ  ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ 

ধর্মঘট ঘিরে চট্টগ্রামে দুই বাস ও টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ছাত্রধর্মঘট ও বিক্ষোভকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে দুটি যাত্রীবাহী বাস এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম নগরীতে সোমবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে নগরীর নিউ মনসুরাবাদ ও কালুরঘাট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এবং পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

পৃথক দু’টি স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাস দুটিতে কোনো যাত্রী কিংবা চালক ছিলেন না। দু’টি বাসই নিহাল এন্টারপ্রাইজের মালিকানাধীন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৪ টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় প্রথম বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর প্রায় এক ঘণ্টা পর ভোর ৫টার দিকে সাগরিকার শফি মোটরস এলাকায় দ্বিতীয় বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, সাগরিকা এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউ মনসুরাবাদের ঘটনাস্থল নিজের থানার অধীন নয় জানিয়ে ওসি বলেন, ওই এলাকা আকবর শাহ থানার আওতাভুক্ত। তবে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজের হোসেন তার এলাকায় বাসে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।

এদিকে, এর আগের রাতেও নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরপর এসব ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে লগি-বৈঠা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার রাতেও জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনাগুলোতে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নিরাপত্তা জোরদার করেছে। সব রকমের কার্যক্রম চলাচল জনজীবন নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com