1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ  আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ৮ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এর উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে। সময়মতো মানসম্মত বীজ ও সার প্রান্তিক চাষিদের হাতে পৌঁছালে উপজেলার কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও মজবুত হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে নির্ধারিত নিয়মে বীজ ও সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান। সভাপতি লায়লা

আরজুমান তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা,উৎপাদন খরচ কমানো এবং সরিষার আবাদের পরিধি বাড়ানোর লক্ষ্যেই সরকার এই প্রণোদনা দিচ্ছে। সরবরাহ করা উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক রায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস,বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, প্রণোদনা গ্রহণে আসা কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com