
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গৌরনগর গ্রামের বাবুল হোসেনের বাড়িতে তার পালিত ষাঁড় লালু-কালু’কে এক নজর দেখতে প্রতিনিয়ত ভীড় জমাচ্ছেন ক্রেতারা।
সরজমিন গিয়ে দেখা যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সাওয়াল জাতের ষাঁড় বড়লেখার লালু- কালু’কে। লালুর ওজন প্রায় ১০ মণ, এর উচ্চতা ৫ ফুট আর দৈর্ঘ ৮ ফুট। এবং কালুর ওজন ৪ ফুট ৫ ইঞ্চি। ও দৈর্ঘ ৭ ফুট এর মত। প্রতিদিন লালু, কালুর মালিক তাদের দেশি খাবার খাইয়ে বিগত ৪ বছর দরে লালন পালন করে বর্তমানে কুরবানির জন্য প্রস্তুত করেছেন।
লালু, কালু, নামের এই দুইটি ষাঁড়ের মালিক বাবুল হোসেন পেশায় বড়লেখা পৌরশহরের একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি নিজ বাড়িতে বিগত ১০ বছর থেকে শখের বসতে দুইটি গরুর লালন পালন করেছেন।
ঈদুল আযহা’কে সামনে রেখে বর্তমানে সবচেয়ে সাড়া জাগিয়েছে এই লালু, কালু নামের ষাঁড়। যাদের এক নজর দেখার জন্য প্রতিনিয়ত বাবুল হোসেনের বাড়িতে ক্রেতারা ক্রয় করার জন্য ভীড় জমাচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ার কারনে এটি বিক্রি করা সম্ভব হচ্ছে না। বড়লেখার লালুর জন্য দাম চাওয়া হচ্ছে ৪ লক্ষ টাকা এবং কালুর দাম সাড়ে তিন লক্ষ টাকার মত। তবে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি করে এটি ক্রয় করার সুযোগ রয়েছে। আগ্রহীদের যোগাযোগের জন্য ০১৩০০৩০৩৯৭৬, ০১৭৬৬৮৬৭৪০৫
Leave a Reply