1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ

নাটোর সার্কিট হাউসে আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর সার্কিট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ-১ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (৮ জুন) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউসে গিয়ে দেখা যায়, নাটোর জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের উপস্থিতিতে পুড়ে যাওয়া আসবাবপত্র ওই কক্ষ থেকে বের করার কাজ করছেন শ্রমিকরা। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ কুতুবী বলেন, এনডিসি স্যার আমাকে আগুনের খবর দেন।

কয়েক মিনিটের মধ্যে সার্কিট হাউসে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি তৃতীয় তলার ওই রুমের জানালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মশার কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ বিষয়ে জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, পি ডব্লিউ ডি (গণপূর্ত বিভাগ) ঠিকাদারের মাধ্যমে রুমের সংস্কারের কাজ করা হচ্ছিল। কীভাবে আগুন লাগলো তা আমরা তদন্ত করে দেখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com