
সেলিম মাহবুব,সিলেট:
নোয়ারাই ইসলামপুর-ইসলাহুল মুসলিমীন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ১০ জুন সোমবার সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নোয়ারাই ইসলামপুর মাদ্রাসা, মসজিদ, নোয়ারাই-ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় ও নোয়ারাই ইসলামপুর উত্তর পাড়া মসজিদে বৃক্ষ রোপন করা হয়। এসময় নোয়ারাই-ইসলামপুর ইসলাহুল মুসলিমীন পরিষদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ হাছান, সাধারণ সম্পাদক হাসান আহমদ, সহ সাধারণ সম্পাদক সুলায়মান হোসেন ও সোলেমান আহমদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক জসীম জুহানী, অর্থ সম্পাদক মাহবুব আলম, হিসাব রক্ষক মোঃরায়হান, দপ্তর সম্পাদক জহির হোসেন, সিনিয়র সদস্য শাখাওয়াত হুসাইন, বিল্লাল হোসেন, আলী নুর, আল আমিন, হাবিব আহমদ, বুরহান উদ্দিন। বৃক্ষ রোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর নুরেছা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল আলম, পরিষদের উপদেষ্টা হাজী আব্দুল গফুর, আব্দুস শহিদ, মদরিছ আলী, ইদন আলী, মাষ্টার গোলাম মওলাসহ প্রমুখ।
Leave a Reply