1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবাসী দেলোয়ার হোসাইনের স্বদেশ প্রত্যাবর্তনে মোহাম্মদনগরে সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা-গাজীপুর সংবাদ  দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমান’র জীবন ভিত্তিক মঞ্চ নাটক– গর্বিত রাষ্ট্র নায়ক মঞ্চস্হ হয়।-গাজীপুর সংবাদ  ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ 

সিলেট সীমান্ত এলাকার লালাখাল সীমান্ত বিএসএফ’র গুলিতে ১জন নিহত, আহত ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৩৪ টাইম ভিউ

মোঃ নিজাম উদ্দিন সিলেট থেকে:

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে বিএফএফ এর গুলিতে ১জন নিহত, ২জন আহত হয়েছেন ৷

এলাকাবাসী সূত্রে জানাযায় বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৬ টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় বিএসএফ চোরাকারবারী মনে করে গুলি চালায় ৷ এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মির্জান মিয়া (২২) ৷

স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন ৷ আহতদের মধ্যে গুরুত্বর আহত রুবেল হোসেনকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ সেখানে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন ৷

এদিকে অপর আহত দুইজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা ডাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ৷

এলাকাবাসী হোসেন আহমদ, জামাল মিয়া, রুবেল আহমদ, ফয়ছল আহমদ সহ অনেকেই জানান, বিজিবি’র টহল জোরদার থাকার পর সীমান্তে ভারতীয় চোরাকারবারী ও পাথর উত্তোলনকারী কিভাবে নৌকা নিয়ে প্রবেশ করে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানান ৷

এঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পে একাধিকবার যোহাযোগ করা হলে মুটোফোন রিসিভ করা হয়নি ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com