1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক ঐক্য জোরদারের উদ্যোগ-গাজীপুর সংবাদ  জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ 

সভাপতি প্রতাপ, সম্পাদক শরদিন্দু মণিপুরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাচন সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৪০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

মণিপুরীদের প্রাচীণতম অভিভাবক সংগঠন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির (মসকস) কেন্দ্রীয় ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জুন) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতাপ চন্দ্র সিংহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরদিন্দু কান্তি সিংহ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জী রাতে মসকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বচনী ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট বিভাগের ৬টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মসকস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা প্রতাপ চন্দ্র সিংহ (শঙ্খ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মসকসর সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা:শরদিন্দু কান্তি সিংহ (করতাল) দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য সাবেক সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান লক্ষী নারায়ণ সিংহ (পদ্মফুল) ও রঞ্জু কুমার সিংহ (ফুটবল)। এই তিনটি পদ ছাড়া সংগঠনের মোট ১৫টি পদের মধ্যে বাকি ১২ টি পদে প্রার্থী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন হতয়ায় স্বস্তি প্রকাশ করে জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর পরই মণিপুরী সমাজ কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সরকার নিবন্ধিত এই সংগঠন মণিপুরীদের অভিভাবক তথা আমব্রেলা সংগঠন। মণিপুরি জনগোষ্ঠী অধ্যুষিত সিলেট নগরীর মাছিমপুর মণিপুরী পাড়া, সুনামগঞ্জের ছাতকের ধনীটিলা, হবিগঞ্জের চুনারুঘাটের বিশগাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর এবং ঘোড়ামারাস্থ সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com