1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যা নিতে হবে প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার : এসএম মাসুদ

শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সাত দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী। সারা দেশ থেকে পাঠানো ৪৫০০ টি ছবির মধ্যে বাছাই করে সেরা ১০০ টি ছবি নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠান চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে শিশু একাডেমী কর্তৃক আয়োজিত দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মেধা মনন বিকাশে সঠিক পরিচর্যার প্রয়োজন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে চিত্রকলা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরা অসম্ভব মেধাবী উল্লেখ করে অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশে সঠিক পরিচর্যা এবং দিকনির্দেশনা আমাদের অভিভাবকদেরকেই দিতে হবে।

প্রতিমন্ত্রী শিশুদের উদ্দেশ্য বলেন, ছবি কথা বলে। রং, ছবির মাধ্যমেই প্রকাশ পায়। মনের দৃষ্টি আলোকিত করতে প্রতিমন্ত্রী শিশুদের ছবি আঁকা এবং বই পড়ার আহ্বান জানান।

উক্ত প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ইমিরেটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, অধ্যাপক ড. ফরিদা জামান,অধ্যাপক নিসার হোসেনসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com