1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

মা-ছেলের মৃত্যু সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে সড়ক দুর্ঘটনায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৯৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। রোববার (৩০ জুন) বিকাল ৪ টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ‍নিহতরা হলেন নরসিংদী জেলা সদর থানার কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)। এ ঘটনায় দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা গেছে দেলোয়ার হোসেন তার স্ত্রী-সন্তানকে নিয়ে রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। বিকালে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় তাদের গাড়ি আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্মৃতি আক্তার ও ছেলে আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার হোসেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ট্রাক এবং সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com