1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট বিতরণ হবে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

বিশ্ব খাদ্য সংস্থা প্রদত্ত্ব ফ্রুটিফিয়েড বিস্কুট মঙ্গলবার উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে। ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ জানান, বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে এবং সিএনআরএস’র বাস্তবায়নে উত্তর খুরমা ইউনিয়নের বন্যার্ত ১ হাজার ২ শ’ ৫০ পরিবারের মধ্যে ভিটামিন সমৃদ্ধ ফ্রুটিফিয়েড বিস্কুট বিতরণ করা হবে। উত্তর খুরমা ইউনিয়নের ৭.৮.ও ৯ নং ওয়ার্ডের বন্যার্ত পরিবারের মধ্যে ২ জুলাই মঙ্গলবার আমেরতল গ্রামের চেয়ারম্যানের বাড়ি থেকে সকাল ১০.০০ ঘটিকার সময় বিতরণ করা হবে। বিকেল ১.০০ ঘটিকা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে ইউনিয়নের অন্যান্য ৬ ওয়ার্ডের বন্যার্ত পরিবারের মধ্যে বিস্কুট বিতরণ করা হবে।প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে ফ্রুটিফিয়েড বিস্কুট প্রদান করা হবে। তালিকায় অন্তর্ভুক্ত সকলকে নিজের আইডি কার্ড সাথে নিয়ে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com