
সেলিম মাহবুব:
ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের বন্যা কবলিত, পানি বন্দি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের বাসিন্দা মাষ্টার আব্দুন নুর। তিনি ইউনিয়নের ঘাটপার, গাবুর গাঁও, লক্ষিপাশা, রুক্কা , গদার মহল ও চলিতার বাক গ্রামের বন্যার্ত অসহায় ও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। মঙ্গলবার লতিফিয়া ফার্মেসী এন্ড লাইব্রেরী গাবুর গাঁও পয়েন্ট থেকে এসব সহায়তা প্রদান করা হয়। এ সময় মাওলানা কবির আহমদ লতিফি, নুরুল ইসলাম, আব্দুস সামাদ, কবির আহমদ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ।
Leave a Reply