1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

ছাতকে ইসলামপুর ইউপি চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৩ টাইম ভিউ

প্রেস বিজ্ঞপ্তিঃ

ছাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামপুর ইউনিয়নের ৬ হাজার১শ ৪২ একর ফরেস্ট/বনভুমি, ফসলি জমি ও কয়েক লক্ষ মুর্তা বাগান ও বিভিন্ন জাতের গাছ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রস্তাবিত ইকনমিক জোনের ভুমি রক্ষা এবং চোরাচালান বন্ধের দাবীতে গত রবিবার ৭ জুলাই ইসলামপুর ইউপি কমপ্লেক্স ভবনে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। জনস্বার্থে, দেশের স্বার্থে,রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য অবৈধ বোমা মেশিন ও ড্রেজার দিয়ে ইজারা বহির্ভুত এলাকায় বালু-মাটি উত্তোলন বন্ধের দাবীতে আইনগত প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান এ সংবাদ সন্মেলনে। সংবাদ সম্মেলনের পর ভুমি খেকো ও অবৈধ তান্ডব চালানোর হোতা স্থানীয় এক প্রভাবশালীর ভাই তার ফেইসবুক আইডিতে ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেলকে চাঁদাবাজের সর্দার ও ডাকাতদের গডফাদার উল্লেখ করে স্ট্যাাটাস দেয়া ও বিভিন্ন নিউজে ওই ভুমি খেকো মহলের কটাক্ষপূর্ণ ও অশ্লীল মন্তব্য করা এবং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও প্রতিবাদী জনসাধারনের বিরুদ্ধে হামলার হুমকি প্রদান করা হয়। এদিকে গত সোমবার ৮ জুলাই কোম্পানিগঞ্জের পিয়াইন নদীর কথিত ইজারাদার সুজন মিয়া ও বুলবুল আহমদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন প্রকার মিথ্যা এবং দূরভিসন্ধিমূলক অভিযোগ আনয়ন করা হয়। এবং গত ১০ জুলাই ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল ও ৭ নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান সহ নিরীহ জনগণকে আসামী করে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা ছাতক থানায় দায়ের করা হয়। অনলাইন মিডিয়াতে অশ্লীল, মিথ্যা ও আক্রমনাত্মক স্ট্যাটাস এবং মামলা-হামলার হুমকি প্রদান ও সংবাদ সম্মেলনে প্রদত্ত মিথ্যা ও দূরভিসন্ধিমূলক বক্তব্য এবং কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবাবের সন্তান ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল সহ ইউনিয়নের সদস্য- সদস্যাবৃন্দ। প্রতিবাদ জানিয়েছেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, ১ নং ওয়ার্ড মেম্বার ইসলাম উদ্দিন, ২ নং ওয়ার্ড মেম্বার শফিক আলী, ৩ নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া, ৪ নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৫ নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬ নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হাফিজ, ৯ নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ১,২,৩ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার রাহেনা বেগম, ৪,৫,৬ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার সাহিদা বেগম, ৭,৮,৯ নং (সংরক্ষিত) ওয়ার্ড মেম্বার হাজেরা বেগম। বিবৃতিতে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ জনস্বার্থ বিরুধী কাজের হোতা ও মিথ্যাচারকারী এবং সরকারি সম্পদ লুটেপুটে যারা খাচ্ছে স্থানীয় এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এবং মিথ্যা ও ষড়ডন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। ১১ জুলাই বৃহষ্পতিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নিন্দা, প্রতিবাদ করে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে। ##

এডভোকেট সুফী আলম সোহেল
চেয়ারম্যান, ইসলামপুর ইউনিয়ন।
ছাতক,সুনামগঞ্জ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com