1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক-গাজীপুর সংবাদ  সাবেক এমপি রোজী কবিরের মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে ডা. শাহাদাত হোসেন- গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পক্ষ থেকে অসহায় পরিবারকে সিমেন্ট প্রদান-গাজীপুর সংবাদ  গজারিয়া দিনভর কোরআন খতমের মাধ্যমে সাংবাদিক আজিজুল হক পার্থ’র মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল,ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান-গাজীপুর সংবাদ  মসজিদ উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে চসিক প্রশাসক : ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুর রহিম-গাজীপুর সংবাদ  ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, এগোবে বগুড়ার কাজের পর-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে দুধর্ষ চুরিতে সর্বশান্ত পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৯৮ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে সংঘবদ্ধ চোরের দল বসত বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) দিনগত রাতে  উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের  হামচাপুর গ্রামের হোমিও চিকিৎসক ডাঃ রনজিৎ চক্রবর্তীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ডাঃ রনজিৎ চক্রবর্তীর বিল্ডিং এর জানালার গ্রীল দিয়ে কৌশলে দরজা খুলে চোরের দল ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। এসময় স্টিলের আলমারিতে থাকা প্রায় সাড়ে ২ ভরি স্বর্ণালংকার,নগদ ৪ লক্ষ টাকা,১ টি মোবাইলসহ মূল্যবান কাপড়-চোপড়, যাবতীয় মালামাল  নিয়ে যায়।
ডাক্তার রনজিৎ চক্রবর্তী ও স্ত্রী গৌরী চক্রবর্তী জানিয়েছেন, আমরা শনিবার রাতে আমাদের পাশের বাড়িতে পূজা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে রাত আনুমানিক ৩ টার সময় আমরা ঘুমিয়ে পড়ি। পরে পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে দরজা খোলা ও ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় দেখে বুঝতে পারে ঘরে চোর ঢুুকেছিল।
তিনি আরো জানায়,সকালে বাড়ির পাশের বাগানে চোরদের একটি ইলেকট্রিক শট ডিভাইস ও চুরি হওয়া ৩ টি থেকে ২ টা মোবাইল ফোন বাগানে পাওয়া যায়। চুরির ঘটনায় আমাদের সর্ব শান্ত করে দিয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com